খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দল গঠন শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড, আর রানার্সআপ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুম শুরু হতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও দলগুলো ইতোমধ্যেই নিজেদের স্কোয়াড গঠনে ব্যস্ত।

নতুন মৌসুমকে সামনে রেখে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও দল গোছানোর কাজে মনোযোগ দিচ্ছে। তারা তরুণ ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দেরও দলে ভিড়িয়েছে। বিশেষ করে গত আসরে মোহামেডানের জার্সিতে খেলেছেন এমন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে যুক্ত করা হয়েছে।

জাতীয় দলের পেসার খালেদ আহমেদ এবং শামীম পাটোয়ারীও প্রাইম ব্যাংকের স্কোয়াডের অংশ। পাটোয়ারী ম্যাচের যে কোনো মুহূর্তে দলকে ফিরে আসার সুযোগ দিতে পারেন, আর খালেদ দীর্ঘ সময় ধরে ধারাবাহিক বোলিং করতে সক্ষম।

তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে দল ভিড়িয়েছে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। এছাড়া আকবর আলি, পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন, অভিষেক দাস অরণ্য, আবু হায়দার রনিও দলে রয়েছেন। ব্যাটার হিসেবে রায়ান রাফসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম ও ইকবাল হোসেনকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্লাবটি।

মতামত দিন