খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

নিজেস্ব প্রতিবেদক:

অসুস্থতার কারণে হেড কোচ সাইফুল বারী টিটু হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান জানিয়েছেন, “আজ সকালে কোচের অবস্থা খারাপ হয়।
খেলাধুলার জন্য দীর্ঘ সময় হোটেলের বাইরে থাকব, তাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে স্যালাইন চলছে ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হচ্ছে।”

এই ম্যাচে হেড কোচের পরিবর্তে সহকারী কোচ হাসান আল মামুন ডাগ আউটে দায়িত্ব পালন করবেন।

এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে আজ বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভিয়েতনামের। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের যুবাদের জন্য এশিয়ান কাপ কখনো সুখের স্মৃতি হয়ে ওঠেনি। আগের ছয়বারের চেষ্টা থেকে ১৮ ম্যাচে জিতেছে মাত্র একটিতে। সপ্তমবারের চেষ্টা এবার ভিয়েতনামে মূল পর্বে পৌঁছানোর। শুরু থেকেই ভিয়েতনাম শক্তিশালী প্রতিপক্ষ।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দুইবার ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলেছে, দুবারই পরাজয় সঙ্গী হয়েছে।

ম্যাচের আগের দিন দলে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম, তবে তার খেলার সম্ভাবনা কম।

মতামত দিন