খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে হতে পারে নারী কাবাডি বিশ্বকাপ।

নিজেস্ব প্রতিবেদক:

আগস্টের ৩ থেকে ১০ তারিখ ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। অংশগ্রহণের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন দলও ঘোষণা করেছিল।

তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্থগিত করা হয়।

এবার সেই স্থগিত বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে ইতোমধ্যেই সবুজ সংকেত পেয়েছে। বিশ্বকাপ আয়োজনের জন্য ফেডারেশন এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, কাবাডি ফেডারেশনের আবেদন তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় সেই আবেদন অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, বাংলাদেশে বিশ্বকাপ কাবাডি হবে কিনা।

উল্লেখ্য, এবারের কাবাডি বিশ্বকাপে মোট ১৪টি দলের অংশ নেওয়ার কথা রয়েছে।


মতামত দিন