বাংলাদেশের বোলারদের দাপটে ১০৩ রানে অলআউট নেদারল্যান্ডস।
টস হেরে ব্যাট করতে নামা ডাচরা শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় ১৪ রানে আউট হন ওপেনার ম্যাক্স ও’দোদ। তার পরের বলেই শূন্য হাতে ফেরেন তেজা নিদামানুরু। দুই উইকেটেই ভেঙে যায় নেদারল্যান্ডসের ইনিংসের ভিত।
এরপর বিক্রমজিত সিং কিছুটা প্রতিরোধ গড়লেও (১৭ বলে ২৪), নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। পাওয়ারপ্লে শেষ হয় ৪০ রানে ৩ উইকেট হারিয়ে। পরে শারিজ আহমেদকে ফেরান তানজিম হাসান সাকিব। শেষ দিকে আরিয়ান দাত কিছুটা লড়াই করেন। তার ২৪ বলে ৩০ রানে একশোর ঘর পেরোয় নেদারল্যান্ডস।
শেষ উইকেটে ড্যানিয়েল ডোরামের সঙ্গে জুটি গড়ে এগোচ্ছিলেন আরিয়ান, কিন্তু ১০৩ রানের মাথায় শেখ মেহেদীর বলে আউট হয়ে যান তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৩টি, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২টি করে এবং তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী ১টি করে উইকেট নেন।
মতামত দিন