খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের ড্র অনুষ্ঠিত হবে।

নিজেস্ব প্রতিবেদক:

আগামীকাল বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের ড্র অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোতে হবে অনুষ্ঠানটি।

এই আসরে মোট ৩৬টি দল অংশ নেবে এবং এবার গ্রুপ পর্ব থাকবে না। পরিবর্তে লিগ ফরম্যাটে খেলা হবে, যেখানে প্রতিটি দল ৮টি ভিন্ন দলের সঙ্গে মুখোমুখি হবে। প্রতিপক্ষ নির্ধারণ করা হবে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে, যা হোম এবং অ্যাওয়ে ম্যাচের বিষয়ও জানাবে।

ড্রয়ে মোট চারটি পট থাকবে, প্রতিটি পটে ৯টি করে দল। পটে থাকা দলগুলো প্রতি পট থেকে দু’টি করে প্রতিপক্ষ পাবে। তবে একই দেশের ক্লাব একে অপরের বিপক্ষে খেলবে না। প্রতিটি দল অন্য যেকোনো দেশের সর্বোচ্চ দুটি দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে।

এবার প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করেছে চারটি নতুন দল—সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। এছাড়াও বাকি তিনটি দল বাছাইপর্ব থেকে মূল পর্বে উঠে এসেছে। লিগ পারফরম্যান্সের ভিত্তিতে আগেই নিশ্চিত হয়েছে  ২৯টি ক্লাব।

প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর। ফুটবল সমর্থকরা উন্মুখভাবে বিশ্বের সেরা ক্লাবগুলোর এই লড়াই দেখার অপেক্ষায়।

মতামত দিন