বাংলাদেশে প্রথমবারের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল।
বাংলাদেশে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ঢাকায় এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন স্কট এডওয়ার্ডস।
নেদারল্যান্ডসের এটি বাংলাদেশের সঙ্গে তৃতীয় সফর। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে এবং ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা এখানে খেলা অভিজ্ঞতা অর্জন করলেও কোনওটি দ্বিপক্ষীয় সিরিজ ছিল না। বিশেষ করে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা সাতটি ম্যাচ খেললেও কোনোটিই বাংলাদেশের বিপক্ষে হয়নি।
সিরিজের জন্য নেদারল্যান্ডস স্কোয়াডে তিনজন খেলোয়াড় পরিবর্তন করা হয়েছে। ইনজুরির কারণে পেসার রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন বাদ পড়েছেন, আর ব্যক্তিগত কারণে সাকিব জুলফিকার অংশগ্রহণ করতে পারছেন না। তাদের স্থলে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং, পেসার সেব্রাস্টিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
সিলেটে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।
নেদারল্যান্ডস স্কোয়াডে আছেন: দম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল ও সেবাস্টিয়ান ব্র্যাট।

মতামত দিন