খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ফুটবল ম্যাচে ফুটবলারের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি প্রীতি ফুটবল ম্যাচে এক মর্মান্তিক ঘটনার শিকার হন একজন খেলোয়াড়। ম্যাচের সময় হঠাৎ মাঠে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তিনি।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, নিহত খেলোয়াড়ের নাম প্রকাশ নায়েক, বয়স ৩৩ বছর। তিনি দেওগড় পৌরসভার ভূঁইয়া শাহি এলাকার বাসিন্দা।

ওয়ার্ড নং ২ ও ৭-এর মধ্যে চলমান ফুটবল প্রতিযোগিতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রকাশ। সঙ্গে সঙ্গে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলেও জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

ঘটনার পর হাসপাতালে চরম উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে নামেন এবং হাসপাতালে  প্রচুর মানুষ একত্রিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেবেকা বিলুং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন