খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

সিপিএলে সাকিব আল হাসানের রেকর্ড রাত: ৫০০ উইকেট ও ৭ হাজার রানের মাইলফলক।

নিজেস্ব প্রতিবেদক:

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান আবারো নজর কেড়েছেন। ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই চমক দেখিয়ে ম্যাচ সেরার খেতাব জিতেছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র পাঁচজন বোলার ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। সেই তালিকায় নাম লেখালেন সাকিব। পাশাপাশি, তিনি প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের কম্বিনেশন অর্জন করেছেন।

অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে তিনি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১৫তম ওভারে মোহাম্মদ রিজওয়ানকে আউট করে এই রেকর্ড গড়েন।

তার বোলিং থেমে থাকেনি; ১৭তম ওভারে কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে পরপর আউট করে মাত্র ২ রান খরচে ওভার শেষ করেন। এই দুই ওভারে মোট তিন উইকেট তুলে নেন সাকিব।

এই পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার খেতাবও কাঁধে উঠলো তার। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সমান অবস্থানে পৌঁছেছেন তিনি।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় এখনো সবার উপরে রয়েছেন ক্রিস গেইল, ৬০ বার। গ্লেন ম্যাক্সওয়েল ৪৮ বার, কাইরন পোলার্ড ৪৭ বার এবং অ্যালেক্স হেলস ৪৪ বার ম্যাচসেরার খেতাব পেয়েছেন।

সাকিব এবং আন্দ্রে রাসেল যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন, এবং উভয়েরই সিপিএলে খেলার কারণে ভবিষ্যতে যে কেউ অন্যকে ছাড়িয়ে যেতে পারেন।

মতামত দিন