এশিয়া কাপের আগে আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা।
আগামী এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্ব দিচ্ছেন তারকা লেগস্পিনার রশিদ খান।
আফগানিস্তানের স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী, নাভিন উল হক, ফজলহক ফারুকি এবং তরুণ ব্যাটার সেদিকউল্লাহ আতাল। স্পিন বিভাগে রশিদ খান ছাড়াও মুজিব উর রহমান ও এএম গাজানফার থাকছেন।
দলটি ৯ সেপ্টেম্বর হংকংয়ের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।
ঘোষিত আফগানিস্তান স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, এএম গাজানফার, নূর আহমেদ, ফরিদ মালিক, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।

মতামত দিন