খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে আর্জেন্টিনা, খরচ ১৮১ কোটি টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল লিওনেল মেসিদের ভারত সফরের গুঞ্জন। নানা অনিশ্চয়তা আর আইনি জটিলতার পর অবশেষে বিষয়টি চূড়ান্ত হয়েছে।

দক্ষিণ আমেরিকার বিশ্বচ্যাম্পিয়ন দলটি নভেম্বরে ভারতে এসে প্রীতি ম্যাচ খেলবে।

আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী, ফিফার নভেম্বর উইন্ডোতে দলটি তিনটি প্রীতি ম্যাচে অংশ নেবে। এর মধ্যে দুটো হবে আফ্রিকার অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায়, আর বাকি ম্যাচটি ভারতের কেরালায়। তবে কেরালায় কার বিপক্ষে খেলবে, সেটি এখনও নির্ধারিত হয়নি।

এই সফরের জন্য ভারতকে গুনতে হচ্ছে বিপুল অর্থ। শুধু একটি ম্যাচ আয়োজনের খরচই ধরা হয়েছে প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩০ কোটি রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ১৮১ কোটি।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রেও প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর নভেম্বরের খেলাগুলো আয়োজন হবে লুয়ান্ডা ও কেরালায়।

মতামত দিন