খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ হকিতে বি’ গ্রুপে বাংলাদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

এশিয়া কাপ হকির আসর জমতে চলেছে ভারতের মাটিতে। ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ চীন, জাপান ও কাজাখস্তান।

আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়বে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপের সঙ্গে।

২৯ আগস্ট উদ্বোধনী দিনে বাংলাদেশের যাত্রা শুরু হবে মালয়েশিয়ার বিপক্ষে। এ টুর্নামেন্টই কেবল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নয়, একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথও খুলে দেবে। সরাসরি বিশ্বকাপে জায়গা হবে শুধু চ্যাম্পিয়ন দলের, আর বাকি শীর্ষ পাঁচ দলকে যেতে হবে বাছাইপর্বে।

বিশ্বকাপ বাছাইয়ে অন্যান্য মহাদেশ থেকেও দল আসবে—প্যান আমেরিকান কাপ থেকে তিনটি, ইউরো হকি চ্যাম্পিয়নশিপ-২ থেকে তিনটি, মূল ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে চারটি ও আফ্রিকা কাপ অব নেশন্স থেকে একটি দল। এশিয়া কাপ থেকে তাই বাংলাদেশের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

বাংলাদেশের মূল টার্গেট এখন চাইনিজ তাইপেকে হারানো। গ্রুপ পর্বে সেই জয় নিশ্চিত করতে পারলে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থান নিয়ে তারা পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে যাবে। সে ম্যাচে জয় পেলে ভালো, তবে  হারলেও বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ থাকবে। কিন্তু তাইপের বিপক্ষে হেরে গেলে সব পরিকল্পনাই ভেস্তে যাবে।

এখন প্রশ্ন থেকে যায়—জাতীয় দলে যে স্কোয়াড নির্বাচিত হচ্ছে, সেটি কি সত্যিই এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে?

মতামত দিন