সব উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার।
নিজেস্ব প্রতিবেদক:
নাটোরের কানাইখালিতে সদর উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধনের সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি এসব স্টেডিয়াম যেন শুধু খেলাধুলার কাজে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় ভার্চুয়ালি দেশের আরও ১৩টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধনের পর এসব কথা বলেন উপদেষ্টা। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং স্থানীয় এলজিইডির বাস্তবায়িত প্রকল্পসমূহের ভার্চুয়াল উদ্বোধন করেন।

মতামত দিন