খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের ঝলমলে জয়।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন ফুটবল মৌসুমের আগে প্রস্তুতি নিতে একদমই খামতি রাখছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (৮ আগস্ট) প্রাক মৌসুমের এক প্রীতি ম্যাচে পর্তুগালের ক্লাব রিও অ্যাভেকে ৪-০ ব্যবধানে হারিয়েছে তার  দল আল নাসর।

একাই তিনটি গোল করে হ্যাটট্রিকের স্বাদ নিয়েছেন পর্তুগিজ এই কিংবদন্তি।

পর্তুগালের এস্তাদিও আলগার্ভে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সৌদি আরবের ক্লাব আল নাসর। ম্যাচের ১৫তম মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে, ৪৪ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

দ্বিতীয়ার্ধেও থেমে থাকেননি রোনালদো। ম্যাচের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। এরপর মাত্র পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন, নিশ্চিত করেন দলের  বড় জয়।

প্রসঙ্গত, আল নাসরের পরবর্তী প্রীতি ম্যাচ আগামী রোববার, যেখানে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব আলমেরিয়া।

মতামত দিন