খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

রশিদ খান ক্রিকেট ইতিহাসে সেরা টি-টোয়েন্টি উইকেটশিকারী।

নিজেস্ব প্রতিবেদক:

আফগানিস্তানের স্পিন কিং রশিদ খান আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি  বোলার হিসেবে মনে করা হয়। লর্ডসে ‘দ্য হান্ড্রেড ২০২৫’ আসরের প্রথম ম্যাচেই লন্ডন ইনভিনসিবলসের  হয়ে ৩ উইকেট শিকার করে রশিদ টানা ৬৫১ উইকেটে পৌঁছে গেলেন, যা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহের বিশ্ব রেকর্ড।

২৬ বছর বয়সী রশিদের এই রেকর্ডের পরই রয়েছেন ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারাইন (৫৮৯), ইমরান তাহির (৫৪৭) এবং বাংলাদেশের সাকিব আল হাসান (৪৯৮)। যদিও ব্রাভো ও তাহির এখন অনেকটাই অবসরপ্রাপ্ত কিংবা ফর্মের বাইরে, নারাইন ও সাকিব এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদ বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী (১৬১ উইকেট), এবং খুব শীঘ্রই অবসরপ্রাপ্ত পেসার টিম সাউদির (১৬৪ উইকেট) রেকর্ড ছাড়িয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী এশিয়া কাপেও এই রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে রশিদের। সাকিব এই তালিকায় চতুর্থ অবস্থানে আছেন ১৪৯ উইকেট নিয়ে।

রশিদের ক্যারিয়ার এখনো মাত্র ১০ বছর, যেখানে নারাইন ১৪ বছর ধরে খেলছেন, এবং সাকিব, ব্রাভো ও তাহির খেলছেন ২০০৬ সাল থেকে। এই তরুণ লেগস্পিনার তার ধারাবাহিকতা ও পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের উচ্চস্থান ধরে রেখেছেন।

মতামত দিন