খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ভূটানে দুর্দান্ত কৃষ্ণা রাণী সরকার, এক ম্যাচেই ৫ গোল।

নিজেস্ব প্রতিবেদক:

ভুটান প্রিমিয়ার লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের কৃষ্ণা রাণী সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠে নেমে একাই পাঁচ গোল করে নিজের জাত চিনিয়েছেন এই ফরোয়ার্ড।

তার দাপটে প্রতিপক্ষ ফুটসেলিং হিরোস ওমেন্স এফসিকে ১২-০ ব্যবধানে উড়িয়ে দেয় দলটি।

প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কৃষ্ণা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল যোগ করে করেন ‘ফাইভ-স্টার পারফরম্যান্স’। তার অসাধারণ নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের এই তারকা।

ট্রান্সপোর্ট ইউনাইটেড দলে কৃষ্ণার পাশাপাশি খেলছেন আরও দুই বাংলাদেশি—ডিফেন্ডার মাসুরা পারভীন  ও গোলরক্ষক রুপ্না চাকমা।

এদিকে, লিগ টেবিলের শীর্ষে রয়েছে পারো এফসি, যেখানে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। চলতি মৌসুমে মোট ৯ জন বাংলাদেশি নারী ফুটবলার  অংশ নিচ্ছেন ভূটানের ঘরোয়া ফুটবলে।

উল্লেখ্য, ২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে দুই গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন কৃষ্ণা। তবে পরের বছর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও, এবার যেন নতুন উদ্যমে ফিরেছেন গোলমেশিন কৃষ্ণা।

মতামত দিন