খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

চার বছর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। রবিবার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ:
সালমান আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে থাকা টাইগাররা সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে। শ্রীলঙ্কা সফরের সাফল্য থেকে আত্মবিশ্বাস নিয়ে লিটনরা মাঠে নামলেও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের খরা দীর্ঘ নয় বছরের। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া স্বাগতিকরা।

মতামত দিন