চার্লস-প্রিটোরিয়াস ঝড়ে গুঁড়িয়ে গেল রংপুর।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা নড়বড়ে হলেও গায়ানার ইনিংস দাঁড়িয়ে যায় চার্লস-গুরবাজ ঝড়ে। ওপেনার এভিন লুইস দ্রুত ফিরলেও চার্লস খেলেন ৪৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৬৭ রানের ঝলমলে ইনিংস। তার সঙ্গে তাল মিলিয়ে রহমানউল্লাহ গুরবাজ তুলে নেন ৩৮ বলে ৬৬ রান। শেষদিকে রাদারফোর্ড ও শেফার্ডের ক্যামিও ইনিংসে গায়ানা পৌঁছায় ১৯৬ রানে।
রংপুরের সামনে দাঁড়ায় ১৯৭ রানের বড় চ্যালেঞ্জ। কিন্তু শুরুতেই হোঁচট খায় সোহানের দল। জাদরান দ্বিতীয় ওভারেই রানআউট হলে ব্যাটিংয়ে চাপ আরও বাড়ে। সৌম্য সরকার ও মেয়ার্সও থিতু হতে পারেননি।
মাঝখানে সাইফ হাসান ও ইফতিখার কিছুটা চেষ্টা করেছিলেন রানের লাগাম টানতে। তাদের জুটিতে ৭০- এর বেশি রান আসে। তবে দুজনের বিদায়ের পর রংপুরের ইনিংস মুখ থুবড়ে পড়ে। শেষদিকে মাহিদুল ইসলামের লড়াকু ইনিংসও হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছু এনে দিতে পারেনি।
শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় রংপুর রাইডার্স। গায়ানা আমাজন ওয়ারিয়র্স তাই গ্লোবাল সুপার লিগ ২০২৫-এর চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা নিয়ে মাঠ ছাড়ে।
মতামত দিন