খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের ফুটবলে প্রযুক্তি, বল, দল—সবখানেই পরিবর্তনের ছোঁয়া।

নিজেস্ব প্রতিবেদক:

ক্লাব বিশ্বকাপে পর্দা নামলেও থেমে নেই ফুটবলের উত্তাপ। ১৫ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম, আর শুরু থেকেই থাকছে চমক ও পরিবর্তনের ছাপ।

প্রিমিয়ার লিগে যুক্ত হচ্ছে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি, নাইকের জায়গায় বল সরবরাহ করবে পুমা। নতুন তিন অতিথি—লিডস, বার্নলি ও সান্দারল্যান্ড।

একই দিন স্প্যানিশ লা লিগারও সূচনা—এই আসরে জায়গা করে নিয়েছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো। জার্মান বুন্দেসলিগার ৬৩তম মৌসুম শুরু ২২ আগস্ট, নতুন মুখ এফসি কোলন ও হামবুর্গ। ফরাসি লিগ ওয়ান শুরু ১৫ আগস্ট, আর সবশেষে ২৩ আগস্ট মাঠে গড়াবে ইতালিয়ান সিরি আ।

শুধু ঘরোয়া লিগ নয়, জমজমাট হতে চলেছে ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোও। ৮ জুলাই শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগের বাছাইয়ের পর ১৬ সেপ্টেম্বর মূলপর্ব, এরপর একে একে ইউরোপা (২৪ সেপ্টেম্বর) ও কনফারেন্স লিগ (২ অক্টোবর)। সবশেষ ম্যাচ পড়বে ২০২৬ সালের মে মাসে। প্রতিযোগিতার ভেতরেই যেন আরেকটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।

মতামত দিন