টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রিশাদের রেকর্ড উন্নতি, টেস্টে শীর্ষে রুট।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রিশাদ ৩.২ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার স্পেলে ভর করেই বাংলাদেশ জিতে নেয় ৮৩ রানে। প্রথম ম্যাচেও উইকেট পেয়েছিলেন তিনি।
এছাড়া আরও কয়েকজন ক্রিকেটার র্যাঙ্কিংয়ে অগ্রগতি দেখিয়েছেন। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৭ নম্বরে। মুস্তাফিজ রয়েছেন ২৬ নম্বরে আগের মতোই। তবে মেহেদী হাসান ও তাসকিন আহমেদ কিছুটা পিছিয়েছেন।
শ্রীলঙ্কার নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্ডো যথাক্রমে ৯ ও ২২ ধাপ এগিয়ে ১৬তম ও ৪৮তম স্থানে উঠে এসেছেন।
ব্যাটিংয়ে বাংলাদেশি ওপেনার লিটন দাস তার ৭৬ রানের ইনিংসের সুবাদে ৪৫তম স্থানে এসেছেন। পারভেজ ইমন এগিয়েছেন ১২ ধাপ, এখন ৮৫তম। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ৩ ধাপ এগিয়ে এখন ১৫তম।
অলরাউন্ড পারফরম্যান্সের কারণে মেহেদী হাসান মিরাজ ২১ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে এখন ৩৯তম।
অন্যদিকে টেস্ট ক্রিকেটেও এসেছে বড় পরিবর্তন। ভারতের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে জো রুট ফের উঠেছেন টেস্ট ব্যাটসম্যানদের এক নম্বরে। বয়স ৩৪ হলেও এটি তার অষ্টমবারের মতো শীর্ষস্থানে ফেরা। হ্যারি ব্রুক নেমে গেছেন দুইয়ে।
অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড কিংস্টনে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে এখন ষষ্ঠ। অস্ট্রেলিয়ার আরও চারজন রয়েছেন শীর্ষ দশে, টেস্টে বোলিং শক্তির দাপট যেন তারই প্রতিচ্ছবি।
মতামত দিন