খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে এমএলএসে ইতিহাস গড়লেন মেসি।

নিজস্ব প্রতিবেদকঃ

নব্বই দশকের পর বিশ্ব ফুটবলে লিওনেল মেসির জাদু এখনও থামেনি। এমএলএসে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামির ২-১ জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন এই স্টার।

ম্যাচের শুরুতেই ফ্রি-কিক থেকে বল জালে পাঠিয়ে দলের জন্য পথপ্রদর্শক হন মেসি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে জোড়া গোল করেন তিনি। এই জয়ে মেসি এমএলএসে টানা পাঁচ ম্যাচে দুই বা ততোধিক গোল করার রেকর্ড গড়লেন, যা আগে কেউ করতে পারেননি।

গত ছয় ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন মেসি। মন্ট্রিয়াল, কলম্বাস, নিউ ইংল্যান্ডসহ বিভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ধারাবাহিকভাবে গোল করেছেন এই বিশ্বকাপজয়ী।ক্লাব বিশ্বকাপেও দলের জয়ের গোল করেন তিনি।

বয়স যত বাড়ছে, মেসির পারফরম্যান্স ততই জমে উঠছে। তার গোলের ছোঁয়ায় ইন্টার মায়ামির জয়পথ সুগম হচ্ছে, ফুটবল প্রেমিরা দেখতে পাচ্ছে এক জীবন্ত কিংবদন্তীর খেলা।

মতামত দিন