সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আফিদা খন্দকারের দল। দ্বিতীয়ার্ধে আরও ছয় গোল করে লঙ্কানদের রীতিমতো গুড়িয়ে দেয় তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। এছাড়া স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে শ্রীলঙ্কা। ইনজুরি টাইমে একটি সান্ত্বনার গোল করে তারা, কিন্তু সেটি ব্যবধান কমাতে খুব একটা কাজে আসেনি।
বাংলাদেশ নারী দলের জন্য এটি একটি আত্মবিশ্বাস জাগানিয়া শুরু। সম্প্রতি এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার পর দলের আত্মবিশ্বাস তুঙ্গে। এই জয় সেই ধারাবাহিকতারই প্রমাণ।
প্রসঙ্গত, এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চারটি দল অংশ নিচ্ছে—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় দল সংখ্যা কমে যায়।
মতামত দিন