চার বছর পর টেস্টে ফিরলেন জোফরা আর্চার।
বুধবার (১০ জুলাই) টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট দুজনেই আউট হয়েছেন পেসার নিতিশ কুমার রেড্ডির বলে। উইকেটে আছেন জো রুট ও ওলি পোপ।
দলের পেস আক্রমণে আর্চারকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন জোশ টাং। যদিও সিরিজের প্রথম দুই টেস্টে ১১ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন তিনি। তবুও অভিজ্ঞতা ও গতির ভারে আর্চারকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২১ সালে ভারতের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছিলেন আর্চার।
আর্চারের পরিসংখ্যানও কম নয়—১৩ টেস্টে তার শিকার ৪২ উইকেট, গড় ৩১.০৪।
সমালোচনা সত্ত্বেও দলে রাখা হয়েছে ওপেনার জ্যাক ক্রলি ও অলরাউন্ডার ক্রিস ওকসকে। তবে আজও ব্যর্থ হয়েছেন ক্রলি, ফিরেছেন মাত্র ১৮ রানে। এখন ইংল্যান্ডের চোখ জো রুট ও পোপের ওপর, যারা ইনিংস গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন।
মতামত দিন