কলম্বো ওয়ানডেতে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে দুই নতুন মুখ।
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল নতুন দুই মুখকে সুযোগ দিয়েছে। ওয়ানডে অভিষেক হচ্ছে তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের।
এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। টি-টোয়েন্টি দলে আগেই অভিষেক হওয়া এই দুই ক্রিকেটার এবার নিজেদের মেলে ধরার সুযোগ পেলেন ৫০ ওভারের ফরম্যাটে। এর আগে পারভেজ ইমন বাংলাদেশ দলের হয়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৪০ স্ট্রাইক রেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। একটি ফিফটির পাশাপাশি রয়েছে একটি শতকও। অন্যদিকে তানভীর ইসলাম ৬টি টি–টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই ম্যাচটি আরেকটি দিক থেকেও তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ২০ বছর পর ‘পঞ্চপাণ্ডব’ নামে পরিচিত সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং মাশরাফী বিন মুর্তজা—এই পাঁচ অভিজ্ঞ খেলোয়াড়ের কেউই বাংলাদেশের ওয়ানডে একাদশে নেই। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০০৪ সালে।
প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশের একাদশে আছেন:
-
তানজিদ হাসান
-
পারভেজ হোসেন ইমন
-
নাজমুল হোসেন শান্ত
-
লিটন দাস (উইকেটরক্ষক)
-
তৌহিদ হৃদয়
-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)
-
জাকের আলী
-
তানজিম হাসান সাকিব
-
তাসকিন আহমেদ
-
তানভীর ইসলাম
-
মোস্তাফিজুর রহমান
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি বাংলাদেশ দলের ভবিষ্যৎ গঠনে একটি পরীক্ষামূলক পদক্ষেপ বলেই বিবেচিত হচ্ছে। অভিজ্ঞদের অনুপস্থিতিতে তরুণদের পারফরম্যান্স কতটা কার্যকর হয়,এখন সেটাই দেখার বিষয়।
মতামত দিন