খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন আজহার মেহমুদ।

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টেস্ট দলের প্রধান কোচ হিসেবে সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদের নাম ঘোষণা করেছে। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড।

দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের সাপোর্ট স্টাফ হিসেবে যুক্ত থাকা আজহার এবার সরাসরি প্রধান কোচের দায়িত্বে এলেন। তিনি একসময় জাতীয় দলের বোলিং কোচ ছিলেন। এছাড়া, টি-টোয়েন্টি ফরম্যাটে স্বল্প সময়ের জন্য প্রধান কোচের দায়িত্বও পালন করেন।

পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, আজহারের অভিজ্ঞতা ও দল পরিচালনার দক্ষতা থেকেই তাঁকে লাল বলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার অধীনে পাকিস্তান ক্রিকেট টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে বোর্ড।

এর আগে জেসন গিলেস্পি প্রধান কোচের দায়িত্বে ছিলেন, কিন্তু বোর্ডের ওপর ‘হস্তক্ষেপের অভিযোগ’ তুলে  গত ডিসেম্বরে পদত্যাগ করেন তিনি। তারপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন আকিব জাভেদ। তবে ফলাফল আশানুরূপ না হওয়ায় নতুন করে টেস্ট কোচ বাছাই করে পিসিবি।

আজহার মেহমুদ আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে খেলেছেন ২১টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে। এবার তার নেতৃত্বে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের নতুন টেস্ট অধ্যায়।

মতামত দিন