খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্তের পদত্যাগ।

নিজস্ব প্রতিবেদক:

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পদত্যাগ করেছেন। শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চান না।
 

শান্ত বলেন, এটি ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, দলের ভালোভাবেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ড্রেসিংরুমে তিনজন অধিনায়ক থাকা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব পাওয়া শান্ত বছর শুরুতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। পরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব দেওয়া হয় লিটন দাসকে। শ্রীলঙ্কা সিরিজের আগে তার অবহেলায় ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে।

শান্ত টেস্টে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যা বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। তার অধীনে বাংলাদেশ চারটি জয় পেয়েছে। এই পদত্যাগের মাধ্যমে তিনি দলের ভবিষ্যতের জন্য জায়গা তৈরি করতে চান।

মতামত দিন