এস্পানিওল থেকে সরাসরি বার্সায় গোলরক্ষক হুয়ান গার্সিয়া।
ক্লাব সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (২০ জুন) গার্সিয়া আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করবেন। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।
গত মৌসুমে এস্পানিওলের লা লিগায় উত্তরণে বড় ভূমিকা রাখেন ২৪ বছর বয়সী এই কিপার। বিশেষ করে ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় এনে দেওয়া ম্যাচে তার পারফরম্যান্স ফুটবল বিশ্লেষকদের নজর কাড়ে।
গার্সিয়া বার্সায় যোগ দিয়ে একটি রেকর্ডও গড়েছেন— ৩১ বছরের মধ্যে তিনিই প্রথম খেলোয়াড় যিনি সরাসরি এস্পানিওল থেকে বার্সায় এলেন।
বর্তমানে বার্সেলোনার মূল দলে গোলরক্ষক হিসেবে গার্সিয়াকে নিয়ে সংখ্যা দাঁড়াল চারজনে। বাকি তিনজন হলেন— মার্ক-আন্ড্রে টের স্টেগেন, ভয়চেখ শেজনি ও ইনিয়াকি পেনিয়া।

মতামত দিন