ক্রিকেট ছাড়ার পর পাকিস্তানে সফরে কেন গিয়েছিলেন তামিম?
তবে কোনো ক্রিকেটীয় দায় নয়, তামিমের এই সফর ছিল সম্পূর্ণ বাণিজ্যিক ও ব্যক্তিগত উদ্যোগের অংশ। সম্প্রতি তিনি বাংলাদেশের বাজারে ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সিএ-এর একটি শোরুম চালু করেন। তারই ধারাবাহিকতায়, পাকিস্তানে প্রতিষ্ঠানটির মূল কারখানায় যান তিনি, উদ্দেশ্য ব্যাটের উৎপাদন প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখা ও নতুন একটি ‘স্মারক ব্যাট’ প্রকল্পে অংশ নেওয়া।
পাকিস্তানে এক সাক্ষাৎকারে তামিম জানান, “আমি ব্যবসা করে কোনো রাজপ্রাসাদ বানাবো, এমন ভাবনা নেই। এটা আমার শখের একটা দিক। অবসরের পর সিএ আমাকে ঘিরে একটা বিশেষ ব্যাট তৈরি করছে। যাদের আমার খেলা ভালো লাগতো, তারা এটি স্মৃতিচিহ্ন হিসেবে রাখতে পারবেন।”
তবে বিষয়টা শুধু আবেগ নয়, তামিমের চিন্তা বাস্তবমুখীও। তার লক্ষ্য বাংলাদেশের বাজারে ব্যাটের দাম সাধ্যের মধ্যে নিয়ে আসা। তিনি বলেন, “আমাদের দেশে ব্যাটের দাম অপ্রয়োজনীয়ভাবে বেশি। যদি সেটা ১৫-২০ হাজার টাকা কমিয়ে আনা যায়, তাহলে অনেক নবাগত খেলোয়াড়, যারা একাডেমি বা লোকাল লিগে খেলে, তারা উপকৃত হবে।”
তামিমের এই উদ্যোগ শুধু তার ভক্তদের জন্য একটি স্মারক তৈরি করাই নয়, বরং দেশের তরুণ ক্রিকেটারদের জন্য খেলাধুলাকে আরও সুলভ করে তোলার প্রয়াস—এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক উদাহরণ।
মতামত দিন