খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, চূড়ান্ত হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই পরাজয়ের পর আজ রোববার (১ জুন) শেষ ম্যাচে  সম্মান রক্ষার লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। লক্ষ্য—হোয়াইটওয়াশ এড়ানো।
এই সিরিজ শেষ হতে না হতেই নিশ্চিত হলো পাকিস্তানের বাংলাদেশ সফরের সময়সূচি।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জুলাইয়ে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রাথমিক সূচি চূড়ান্ত করে ইতোমধ্যেই পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে।

উক্ত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সফরের অংশ হিসেবে ১৮ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ও অন্যান্য লজিস্টিক বিষয়েও প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

এই সফর নিয়ে উভয় বোর্ডের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি এখনও বাকি থাকলেও সময়সূচি নিয়ে আপাতত দুই পক্ষের সম্মতি রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন