খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ম্যাচের দলে ফিরলেন ফাহামিদুল, ঢাকায় পা রেখেছেন ইতালি ফেরত এই ফুটবলার।

নিজস্ব প্রতিবেদক:

খেলা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলার সুযোগ হয়নি ফাহামিদুল ইসলামের। তবে এবার সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ ও ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য তাকে দলে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (২৮ মে) ইতালির রোম থেকে সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছান ফাহামিদুল।বর্তমানে তিনি খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। এর আগে একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতেও খেলেছেন তিনি।

ভারতের বিপক্ষে আগের ম্যাচের জন্য সৌদি আরবে অনুশীলন ক্যাম্পে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। বিষয়টি ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ৩০ মে থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। একইসঙ্গে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এই কর্মব্যস্ত সময়ের জন্য দ্রুতই জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাফুফে।

মতামত দিন