খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (বুধবার, ২১ মে) মাঠে নামছে বাংলাদেশ। শারজাহতে সিরিজ নির্ধারণী এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

মূলত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত থাকলেও, অতিরিক্ত একটি ম্যাচ খেলতে চেয়ে বিসিবি প্রস্তাব দিলে তাতে সাড়া দেয় এমিরেটস ক্রিকেট বোর্ড। ফলে সিরিজের পরিসর বেড়ে দাঁড়ায় তিন ম্যাচে। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবেই এই বাড়তি ম্যাচ আয়োজন করা হয়।

এর আগে প্রথম ম্যাচে ২৭ রানে জয় পেয়েছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে দৃষ্টিকটুভাবে জয়ের কাছাকাছি গিয়েও ২ উইকেটে হেরে যায় টাইগাররা। ফলে তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে।

দলের পারফরম্যান্সে ওঠানামার কারণে শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ওপেনার পারভেজ ইমন।

এ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হয়েছে পাঁচবার। প্রথম চার ম্যাচেই জয়ী হয়েছিল বাংলাদেশ, তবে সর্বশেষ ম্যাচের হারে টানা জয়ের ধারা থেমেছে।

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ রাতে শারজাহর মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগাররা।

মতামত দিন