বৈশাখ-জ্যৈষ্ঠে বাজারে উঠতে শুরু করেছে কাঁচা তাল,বিক্রির ধারা জমজমাট হতে চলেছে।
বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের সময়কালকে ফলের মৌসুম হিসেবে ধরা হয়, যা বাংলার কৃষিজীবনে এক নতুন প্রাণ এনে দেয়। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচুর মতো পরিচিত ফলের সঙ্গে এক বিশেষ ফল হিসেবে কাঁচা তালও বাজারে পাওয়া যায়।
এখন দেশে বিভিন্ন স্থান থেকে বাজারে আসতে শুরু করেছে কাঁচা তাল। চাঁদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী ও খুলনা প্রভৃতি অঞ্চল থেকে বিশেষত এ ফলটি আসে। পাইকারি বাজারে এর দাম আকার অনুযায়ী ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত রয়েছে। খুচরা বিক্রেতারা স্থানীয় বাজারে এবং শহরের অলিগলি, মোড়ে মোড়ে দাঁড়িয়ে এ কাঁচা তাল বিক্রি করছেন।
বিক্রেতারা জানান, আরো গরম পড়তে থাকলে এই ফলের চাহিদা আরও বাড়বে এবং কাঁচা তাল বিক্রির ধারা জমজমাট হয়ে উঠবে। তারা আশা করছেন, এ সময়টা তাদের ব্যবসার জন্য লাভজনক হবে।
বৈশাখের মাঝামাঝি থেকেই বাজারে কাঁচা তাল আসতে শুরু করেছে এবং মৌসুমি ফল হিসেবে এর চাহিদা সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে
মতামত দিন