ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জামালগঞ্জের কৃষকের।
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাঁশকার হাওরের লক্ষীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।
জাকির হোসেন পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জাকির হোসেন নিজের জমিতে বোরো ধান কাটতে হাওরে যান। দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত কৃষকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন