চা উৎপাদন কমলেও নিলাম বাজারে ভালো দামের আশ্বাস।
২০২৫ সালে দেশে চায়ের উৎপাদন পরিকল্পিত লক্ষ্য পূরণ করতে পারছে না। বছরের শেষের দিকে মৌসুম শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে।
চা-শিল্প বিশেষজ্ঞদের মতে, চলতি মৌসুমে আবহাওয়া ছিল চায়ের জন্য অনুকূল নয়। অনাবৃষ্টি ও তীব্র রোদে ২০–২৫ শতাংশ চারা এবং গাছ মারা গেছে। জুন ও জুলাই মাসে বৃষ্টিপাত হলেও উৎপাদন অনেকটা পিছিয়ে ছিল। পরবর্তী সময়ে খরা ও উচ্চ তাপমাত্রার কারণে উৎপাদনের স্বাভাবিক গতি বজায় রাখা সম্ভব হয়নি।
বাংলাদেশ চা বোর্ড জানায়, বছরের প্রথম ১০ মাসে ৭ কোটি ৬০ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় ১০ লাখ কেজি কম। এ বছর মোট উৎপাদনের লক্ষ্য ছিল ১০ কোটি ৩০ লাখ কেজি।
এম আর খান চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “দাম ভালো হলেও শিল্পকে টিকিয়ে রাখার জন্য ঋণের সুদ কমানো জরুরি।”
বিটিআরআই-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন বলেন, “ভবিষ্যতে এমন পরিস্থিতির জন্য চা গাছের ছাঁটাই ও ছায়া ব্যবস্থার দিকে আরও নজর দিতে হবে।”

মতামত দিন