আলু মজুদ করে মুন্সীগঞ্জের চাষিদের মাথায় হাত।
নিজেস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জে নতুন মৌসুমে হিমাগারগুলোতে এখনো ১ লাখ ৩৮ হাজার টনের বেশি আলু মজুদ রয়েছে। স্থানীয় চাষিরা জানিয়েছেন, উৎপাদন খরচ প্রতি কেজি ২৫–২৭ টাকা হলেও বিক্রি হচ্ছে মাত্র ১০–১২ টাকায়।
বাজারে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম এত কম।
হিমাগারের ত্রুটির কারণে অনেক বীজ আলু নষ্ট হয়ে গেছে, যা কৃষকের ক্ষতি আরও বাড়িয়েছে। এছাড়া সার সংকট ও উন্নতমানের বীজের অভাবও সমস্যার মাত্রা বাড়িয়েছে। জেলার কৃষি বিভাগ বলেছে, চাষির ক্ষতি কমাতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সার ও বীজ ডিলারদের সতর্ক করা হয়েছে।
চাষিরা আশঙ্কা করছেন, বাজার স্বাভাবিক না হলে এবং উৎপাদন খরচ কমানো না গেলে আগামী মৌসুমে আলু চাষে বড় ধস নামতে পারে।

মতামত দিন