কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

নীলফামারীতে আগাম আলু রোপণে ব্যস্ত চাষিরা।

নিজেস্ব প্রতিবেদক:

মৌসুমের শুরুতেই নীলফামারীর কৃষকরা ব্যাপক হারে আগাম আলু রোপণ শুরু করেছেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে কার্যক্রম শুরু হয়ে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে।

কিশোরগঞ্জের কৃষকরা ধান কেটে জমি ফাঁকা হতেই বীজ আলু রোপণের জন্য জমি প্রস্তুত করছেন। সার, কীটনাশক প্রয়োগ, সারিবদ্ধ লাইন তৈরি, আলু বসানো এবং মাটি চাপার কাজ সহ নানা ধাপে তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আগাম আলু রোপণের ৫০–৬০ দিনের মধ্যে ফলন তোলা সম্ভব। কৃষকরা জানাচ্ছেন, বাজারে আলুর দাম কম থাকলেও জমি ফাঁকা রাখা সম্ভব নয়, তাই ক্ষতি অন্য ফসল দিয়ে পূরণ করার পরিকল্পনা করছেন। শ্রমিকরাও কাজ পাচ্ছেন; প্রতিদিন ৫০০ টাকা উপার্জন করছে তারা। কৃষি বিভাগ কেঁচো সারসহ নানা ধরনের কারিগরি সহায়তা দিয়ে উৎপাদন খরচ কমানো ও ফলন বৃদ্ধির পরামর্শ দিচ্ছে। এই বছর নীলফামারীতে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হবে, যার মধ্যে কিশোরগঞ্জের অংশ হবে ৬ হাজার ৬৬০ হেক্টর।

মতামত দিন