কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

সারের কোনো সংকট নেই, দামও বাড়ানো হবে না: কৃষি উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে সারের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও সারের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের প্রথা বন্ধ হচ্ছে।

এবার থেকে নীতিমালার ভিত্তিতেই ডিলার নির্বাচন করা হবে।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের সামগ্রিক অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন উপদেষ্টা। তিনি জানান, সরবরাহ ব্যবস্থায় আগে যে সিন্ডিকেট ছিল, তা ভেঙে দেওয়া হয়েছে।বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন হলেও কৃষকের জন্য দাম স্থিতিশীল রাখা হবে। পাশাপাশি সার পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

দেশের খাদ্য উৎপাদন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় অতিরিক্ত ১৫ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। তবে আলুর উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারে দাম পড়ে গেছে। এ অবস্থায় কৃষকের স্বার্থে সরকার হিমাগার গেটে আলুর সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করেছে এবং ৫০ হাজার মেট্রিক টন আলু সরাসরি কৃষকের কাছ থেকে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি জানান, আগামী অর্থবছরে সম্ভাব্য চাহিদা মেটাতে সার আমদানিসহ আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে কোনোভাবেই সার ঘাটতির ঝুঁকি থাকবে না।

মতামত দিন