কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণে আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতরণ।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের চাষিরা এবার পেঁয়াজ নষ্ট হওয়া কমানোর জন্য আধুনিক প্রযুক্তি পাচ্ছেন।

পরিবেশ মন্ত্রণালয় বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন সরবরাহ করছে।

কৃষকরা মনে করছেন, এটি ব্যবহার করলে নষ্ট হওয়া পেঁয়াজের অন্তত ৩০ শতাংশ রক্ষা করা সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এই প্রকল্পে চাষিদের প্রতি সহায়তা অব্যাহত থাকবে।

প্রথম ধাপে ১২০ জন চাষিকে মেশিন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং মেশিন হস্তান্তর করা হয়েছে।

ড. শাহাদুজ্জামান, উপ-পরিচালক, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর বলেন, “৫০০ মেশিন ব্যবহার করলে প্রায় ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। আগে প্রায় ১ হাজার মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হতো, এখন তা রক্ষা করা যাবে।”

ড. মাহফুজুর রহমান, পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের পরিচালক বলেন, “চাষি ও কোম্পানির মধ্যে চুক্তি হবে। মেশিন উপজেলা কমিটির যাচাই ও প্রত্যায়নের পরে কৃষকের কাছে বিতরণ করা হবে এবং অর্থ প্রদান করা হবে।”

দেশে বার্ষিক পেঁয়াজ উৎপাদন প্রায় ৪০ লাখ মেট্রিক টন। ঢাকা খামারবাড়ির উপ-পরিচালক মো. মুরাদুল হাসান বলেন, “পেঁয়াজ নষ্ট হওয়া না হলে দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং কারো ওপর নির্ভরশীল হতে হবে না।”

ফরিদপুর জেলা দেশে পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থানে থাকলেও সংরক্ষণের অভাবে প্রতিবছর প্রচুর পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়।

মেশিনের খরচ প্রতিটির জন্য নির্ধারিত হয়েছে ২৭ হাজার টাকা।

এই প্রকল্পের মাধ্যমে ১৬ জেলায় মোট ৩,৭০০ চাষিকে মেশিন সরবরাহ করা হবে। ভবিষ্যতে আরও চাষিকে সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক।

মতামত দিন