কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

শেরপুরে পাট উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়ালেও জাগ দিতে খরচ বেড়ে বিপাকে কৃষক।

নিজেস্ব প্রতিবেদক:

অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে শেরপুরে পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৩০০ হেক্টর জমি থেকে বিঘাপ্রতি ১০ থেকে ১২ মণ করে ফলন পেয়েছেন কৃষকরা।

তবে স্থির পানির জলাশয়ের সংকটে বাড়তি ব্যয়ে সেচের পানিতে জাগ দিতে হয়েছে পাট, যা কৃষকের খরচ বাড়িয়েছে।

চাষিদের অভিযোগ, উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাট জাগ দিতে অতিরিক্ত ব্যয়ের বোঝা বইতে হচ্ছে। কিন্তু বাজারে যে দামে পাট বিক্রি হচ্ছে, তাতে খরচও তুলছে না। ফলে তারা লোকসানের  শঙ্কায় রয়েছেন।

অন্যদিকে, দেশে পলিথিন নিষিদ্ধ থাকায় চলতি বছর তুলনামূলক ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, দাম ভালো থাকলে এবং জাগ দেওয়ার সমস্যা কমে এলে কৃষকরা লাভবান হবেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর শেরপুরে ১ হাজার ৮৯৪ হেক্টরে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১ হাজার ৯১১ হেক্টরে। উৎপাদন হবে প্রায় ৬ হাজার ২০ টন, যার বাজারমূল্য আনুমানিক ৭০ কোটি টাকা।

মতামত দিন