কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

মেহেরপুরে পাটচাষে সংকট: খরচ বাড়তি, দাম নিয়ে অনিশ্চয়তা।

নিজেস্ব প্রতিবেদক:

মেহেরপুরের পাটচাষিরা দীর্ঘদিন ধরে উৎপাদন খরচ ও বাজারের অস্থিরতায় চাপের মুখে। জলাশয়ের অভাবের কারণে তারা প্রাকৃতিক নদী বা বড় খোলা জলে পাট জাগ দিতে পারছেন না, ফলে ছোট ডোবা-পুকুর বা বদ্ধ জলাশয় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

এতে আঁশের মান নষ্ট হচ্ছে এবং বাজারে কম দামে  বিক্রি করতে হচ্ছে।

চাষিরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সঠিক দাম না পেলে লোকসান এড়িয়ে চলা কঠিন হবে। জেলা পাট বিভাগের কর্মকর্তা জানান, উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দেওয়া চাষিদের জন্য অনুমোদিত এবং জেল-জরিমানার ভয় নেই।

এদিকে, পার্শ্ববর্তী ভারতের কাঁচা পাট রফতানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা নতুন বাজার খুঁজতে ব্যস্ত। বিকল্প বাজার না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। চলতি মৌসুমে মেহেরপুরে ১৭,৬৫৫ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।

মতামত দিন