কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

বোরো মৌসুমে দেশের সর্বোচ্চ ধান-চাল সংগ্রহ।

নিজেস্ব প্রতিবেদক:

বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এবারের মৌসুমে মোট ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম সোমবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ গত ১৫ আগস্ট  শেষ হয়েছে। সরকার প্রথমে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল।

কর্মসূচির চূড়ান্ত সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী, এবারের বোরো মৌসুমে ধান সংগ্রহ হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন (১০৭.৬৯ শতাংশ), সিদ্ধ চাল ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন (১০০.৪৬ শতাংশ) এবং আতপ চাল ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন (১০২.২১ শতাংশ)।

তিনি আরও জানান, গত ১৭ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। এছাড়া এবার কৃষকরা ধান ও চাল বিক্রিতে সুবিধাজনক দাম পেয়েছেন—ধান ৩৬ টাকা কেজি এবং সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে সংগ্রহ করা হয়েছে।

মতামত দিন