কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

পানির অভাবে জমিতেই নষ্ট হচ্ছে পাট, দিশেহারা কুড়িগ্রামের কৃষকরা।

নিজেস্ব প্রতিবেদক:

বৃষ্টির দেখা না মেলায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের পাটচাষিরা। জাগ দেয়ার জন্য প্রয়োজনীয় পানি না থাকায় ক্ষেতেই নষ্ট হচ্ছে সোনালি আঁশ।

অনেকেই দূরবর্তী নিচু এলাকায় পাট নিয়ে যেতে বাধ্য হচ্ছেন, কেউবা আবার বৃষ্টির অপেক্ষায় পাট ফেলে রাখছেন ক্ষেতে।

এ বছর পাটের ফলন ভালো হলেও পানির অভাবে জাগ দিতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। তীব্র রোদে পাট কাটাও কঠিন হয়ে পড়েছে। ফলে খরচ বেড়েছে বহুগুণ। কেউ কেউ ভাবছেন ভবিষ্যতে আর এই ফসলে আগ্রহ না দেখানোর কথা।

জলবায়ু পরিবর্তনের কারণে আষাঢ় ও শ্রাবণের মাঝামাঝি সময়েও দেখা মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির। খাল-বিল শুকিয়ে গেছে। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগ বিকল্প উপায়ে পাট জাগ দেওয়ার বিষয়ে পরামর্শ দিচ্ছে চাষিদের। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বৃষ্টি না হলে বিকল্প পদ্ধতি নিয়েই কাজ করতে হবে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর কুড়িগ্রামে ১৬ হাজার ৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় কম।

মতামত দিন