হজযাত্রীরা আল্লাহর মেহমান এবং তাদের খেদমত করা মানে মহান সৌভাগ্য ও মর্যাদা লাভ:ধর্মমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক:
প্রধান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীরা আল্লাহর অতিথি এবং তাদের সেবা করা একটি মর্যাদাপূর্ণ দায়িত্ব। মা-বাবার মতো যত্ন ও আন্তরিকতার সঙ্গে হজযাত্রীদের যত্ন নেওয়া উচিত।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আশকোনা এলাকায় হজ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
তিনি আরও বলেন, হজযাত্রীদের খুশি রাখতে পারলে আল্লাহ উত্তম পুরস্কার দেবেন, আর তাদের কষ্ট দিলে কঠোর শাস্তি হবে। হজ গাইডদের অনুরোধ করেন, সেবা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।
এসময় ধর্মমন্ত্রী উল্লেখ করেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এই সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু ও সাবলীল হয়, সে বিষয়ে সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান। শৈথিল্য বা উদাসীনতা এ ক্ষেত্রে চলবে না।
উল্লেখ্য, ধর্মমন্ত্রী হজগাইডদের উৎসাহিত করতে জানান, সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবা প্রদানকারী তিনজনকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হবে। প্রথম স্থান বিজয়ী পাবেন পাঁচ লাখ, দ্বিতীয় স্থান তিন লাখ এবং তৃতীয় স্থান দুই লাখ টাকা।
মতামত দিন