ইসলামের আলো
ছবি: সংগৃহীত

দেশের আকাশে চাঁদ দেখা গেছে,বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর ফলে আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রমজানের প্রস্তুতি নেবেন।

মতামত দিন