রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা।
সৌদি আরবের সর্বোচ্চ আদালত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান মাসের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। এই ঘোষণা অনুযায়ী, যদি চাঁদ দেখা যায়, তাহলে রমজান শুরু হবে পরদিন বুধবার।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ওই দিন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসরে চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে। কারণ চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সূর্য-চাঁদের মধ্যকার কোণিক দূরত্ব অনেক কম থাকবে, ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণও ঘটবে, যা এই অবস্থানের নির্দেশ করছে।
সৌদি আরবের এই তথ্য অনুযায়ী, যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু করে, তারা শাবান মাস পূর্ণ ৩০ দিন ধরে রমজান শুরু করতে পারে। এই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে সম্ভবত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে। তবে স্থানীয় নীতি ও মানদণ্ডের পার্থক্যের কারণে কিছু দেশে এক দিন আগেও রমজান শুরু হতে পারে।

মতামত দিন