এই বছর অধিকাংশ মুসলিম দেশে একই দিনে ঈদ উদযাপন হবে।
আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ও এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, যদিও রমজান শুরু করার বিষয়ে কিছু দেশে মতভেদ থাকতে পারে, শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের সময় বেশিরভাগ দেশে একই হবে। তারা অনুমান করছেন, এ বছর ঈদুল ফিতর প্রায় ২০ মার্চের দিকে শুরু হতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, রমজান মাসের শুরু বিভিন্ন দেশে ভিন্ন হতে পারে কারণ চাঁদ খালি চোখে দেখা এবং গণিত ভিত্তিক গণনার মধ্যে পার্থক্য থাকে। তাই কেউ ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু করতে পারে, আবার অন্য দেশে ১৯ ফেব্রুয়ারি হতে পারে।
প্রসঙ্গত, এ বছর রোজার দৈর্ঘ্য সর্বোচ্চ ১৩ ঘণ্টা ২৫ মিনিট হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কানে প্রথমে ইফতার হবে, এবং পশ্চিমাঞ্চলীয় আল সিলা এলাকায় সবচেয়ে দেরিতে ইফতার অনুষ্ঠিত হবে।
সূত্র: গালফ নিউজ

মতামত দিন