ইসলামের আলো
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে না মধ্যপ্রাচ্যে।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা সম্ভব হবে না। ইসলামী বিশ্বে ওই দিনে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

শারজাহভিত্তিক জ্যোতির্বিদ্যা ও মহাকাশ গবেষণা একাডেমি জানিয়েছে, সুনির্দিষ্ট গণনার মাধ্যমে দেখা গেছে—সেদিন অর্ধচন্দ্র খালি চোখে ধরা পড়বে না। একাডেমির বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদ উদয় হবে। কিন্তু সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের নিচে চলে যাবে এবং বয়স মাত্র দুই ঘণ্টা চৌদ্দ মিনিট হবে।

ফলে সন্ধ্যার পর চাঁদ দেখতে পাওয়া প্রায় অসম্ভব। এটি শুধুমাত্র খালি চোখে নয়, এমনকি আধুনিক টেলিস্কোপ দিয়েও ধরা যাবে না। একাডেমি জানিয়েছে, এই অবস্থার প্রভাব শুধু আমিরাত নয়, পুরো ইসলামী বিশ্বের জন্য প্রযোজ্য।

তবে পরের দিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পশ্চিম আকাশে নতুন অর্ধচন্দ্র সহজেই দেখা যাবে। চাঁদের বয়স তখন ২৬ ঘণ্টার বেশি হবে এবং আকাশে উচ্চতা প্রায় ১২ ডিগ্রি ২১ আর্ক-মিনিট হবে। পরিষ্কার আকাশ থাকলে খালি চোখেই চাঁদ সনাক্ত করা সম্ভব। এই হিসেব অনুযায়ী, রমজানের প্রথম রোজা ওই অঞ্চলে শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

সূত্র: জাওয়া

মতামত দিন