ইসলামের আলো
ছবি: সংগৃহীত

চলতি বছর রমজান শুরু হতে পারে কবে জানালেন জ্যোতির্বিদরা।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছরের রমজান শুরু হবে আগামী বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, এমনই জানাচ্ছেন আন্তর্জাতিক জ্যোতির্বিদরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা সম্ভব হবে না।

খালি চোখ বা আধুনিক দূরবীণ ব্যবহার করেও দেখা সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।

আইএসি’র তথ্যানুযায়ী, বিভিন্ন আন্তর্জাতিক চাঁদ-দর্শন পদ্ধতি—যেমন ইবন তারিক, ফাদারিংহ্যাম, মন্ডার, ব্রুইন, মোহাম্মদ ইলিয়াস, দক্ষিণ আফ্রিকার এসএএও, ইয়ালোপ ও ওদেহ—সবকটিতেই মঙ্গলবার চাঁদ দেখা যাবে না।

জ্যোতির্বিদদের ব্যাখ্যা, ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন হবে যে তা অধিকাংশ এলাকায় সূর্যের সাথে মিলিত বা সূর্যের আগে অস্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, জাকার্তায় সূর্যাস্তের ছয় মিনিট আগে চাঁদ অস্ত করবে, আর রিয়াদে এক মিনিট আগে। কায়রোতে চাঁদ সূর্যাস্তের দুই মিনিট পর অস্ত হলেও তা পর্যবেক্ষণের জন্য যথেষ্ট হবে না।

ফলে, যেসব দেশে নিশ্চিতভাবে চাঁদ দেখা হয়, তারা বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার রমজান শুরু করবে। তবে কিছু দেশ বিকল্প পদ্ধতি অনুসরণ করে একদিন আগে রমজান শুরু ঘোষণা করতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পশ্চিম আকাশে শুক্র গ্রহ (ভেনাস) দৃশ্যমান থাকায় চাঁদ হিসেবে ভুল চিহ্নিত হওয়ার সম্ভাবনা আছে। তাই নিশ্চিত জ্যোতির্বিদ্যাগত তথ্যই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

সূত্র: গালফ নিউজ

মতামত দিন