মুসল্লিদের জন্য রমজান শুরুর সম্ভাব্য তারিখ,সাহরি ও ইফতারের সম্ভাব্য সময়সূচি প্রকাশ।
পবিত্র মাহে রমজান সামনে রেখে দেশের মুসল্লিদের জন্য সাহরি ও ইফতারের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। তবে চাঁদ দেখা সাপেক্ষে এ সময়সূচির চূড়ান্ত কার্যকারিতা নির্ধারিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতার করা যাবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।
ফাউন্ডেশন জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার ভৌগোলিক অবস্থানের কারণে সাহরি ও ইফতারের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় কিছুটা ভিন্ন হতে পারে। তাই প্রকাশিত সময়সূচি অনুসরণ করার সময় স্থানীয় সময়ের পার্থক্য বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইফা আরও জানায়, সময়সূচিতে উল্লেখ করা সাহরির শেষ সময় মূলত ফজরের নামাজের ওয়াক্ত শুরুর সময় নির্দেশ করে। জেলার পূর্ব ও পশ্চিম প্রান্তের সময়ের পার্থক্য সমন্বয় করেই সাহরি ও ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
এ কারণে সাহরির সময় নির্ধারণ করা হয়েছে জেলার পূর্ব প্রান্তের সময় অনুযায়ী এবং ইফতারের সময় ধরা হয়েছে জেলার পশ্চিম প্রান্তের সময় ধরে।

মতামত দিন