ইসলামের আলো
ছবি: সংগৃহীত

২০ জানুয়ারি থেকে শুরু হতে পারে শাবান মাস।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, ২০২৬ সালের শাবান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ আগামী মঙ্গলবার, ২০ জানুয়ারি। রমজান মাসকে সামনে রেখে শাবান মাসের চাঁদ দেখা ইসলামী দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

আইএসির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ (১৪৪৭ হিজরি সনের রজব মাসের ২৯ তারিখ) বিশ্বজুড়ে চাঁদ দেখা সম্ভব হবে না। কারণ ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত চলে যাবে। তাই অধিকাংশ দেশ রজব মাসকে ৩০ দিন ধরে পূর্ণ করবে এবং শাবান মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে ২০ জানুয়ারি।

তবে কিছু দেশে, যেমন পাকিস্তান, ইরান, বাংলাদেশ, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়া, রজব মাসের ২৯ তারিখ ১৯ জানুয়ারি পড়বে। এই দিন টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যেতে পারে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া ও পূর্ব আফ্রিকার অনেক অঞ্চলে টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা কঠিন হবে। আফ্রিকার মধ্য, পশ্চিম ও দক্ষিণাঞ্চল এবং আমেরিকার কিছু এলাকায় টেলিস্কোপে চাঁদ দেখা তুলনামূলকভাবে সহজ। বিশেষ করে আমেরিকার মধ্যাঞ্চলে খালি চোখে চাঁদও দেখা যেতে পারে।

এই তথ্যের ভিত্তিতে আইএসি আশা করছে, অধিকাংশ দেশে ২০ জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে। তবে চাঁদদর্শনের ভিন্নতার কারণে কিছু দেশে এটি ২১ জানুয়ারি শুরু হতে পারে।

ইসলামী ক্যালেন্ডারে প্রতিটি মাস ২৯ বা ৩০ দিন ধরে থাকে। যদি শাবান ৩০ দিন পূর্ণ করে, তবে এটি শেষ হবে ১৮ ফেব্রুয়ারি এবং রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। শাবান ২৯ দিন পূর্ণ করলে শাবান শেষ হবে ১৭ ফেব্রুয়ারি এবং রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। অর্থাৎ, দেশের চাঁদদর্শন ও ইসলামী পদ্ধতির ওপর ভিত্তি করে রমজান মাসের সম্ভাব্য সূচনা ১৮ বা ১৯ ফেব্রুয়ারি ২০২৬ হতে পারে।

মতামত দিন