ইসলামের আলো
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ওমরাহ মৌসুমের শেষ তারিখ ঘোষণা সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরব ২০২৬ সালের ওমরাহ মৌসুমের শেষ তারিখ চূড়ান্ত করেছে। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সকল ওমরাহ কার্যক্রম সম্পন্ন করতে হবে, এবং এ সময় অতিক্রমের পর কোনো বাড়তি সময় দেওয়া হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ওমরাহ ভিসা প্রদানের শেষ তারিখ ১৯ মার্চ ২০২৬। অর্থাৎ এই তারিখের পর নতুন কোনো ভিসা ইস্যু করা হবে না। এছাড়া, ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল ২০২৬।

ওমরাহ শেষে দেশ ত্যাগের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ এপ্রিল ২০২৬-এর মধ্যে সকল যাত্রীকে সৌদি আরব ত্যাগ করতে হবে। এর পরে অবস্থান বা ফেরার ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা থাকবে না।

হজ ও ওমরা মন্ত্রণালয় তীর্থযাত্রী, ট্রাভেল এজেন্সি এবং সংশ্লিষ্ট সকলকে এই ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সময়সীমার ঘোষণা ওমরাহ যাত্রীদের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মতামত দিন